সাইফ-কারিনার বিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর বলিউডের অভিনেতা সাইফ আলী খানকে বিয়ে করার ঘোষণা দিয়েছেন অভিনেত্রী কারিনা কাপুর।এনডিটিভির এক খবরে জানা গেছে, ২০১২ সালের ফেব্রুয়ারি মাসেই বিয়ে করছেন বলিউডের এই দুই তারকা। আর এ কারণেই বিয়ের পোশাক তৈরি করতে কারিনা নয়াদিল্লি গেছেন বলে জানা গেছে। তাঁর বিয়ের পোশাকের ডিজাইন করবেন হবু শাশুড়ি শর্মিলা ঠাকুরের প্রিয় ডিজাইনার ঋতু কুমার।সাইফ আলী খানের মায়ের ইচ্ছে কারিনা ও সাইফের বিয়েটা যেন রাজকীয় ঢঙে হয়।আর বিয়ের এই দিন-ক্ষণটি বেশ ঘটা করেই আসছে ডিসেম্বর মাসে সাইফ-কারিনা জানিয়ে দেবেন বলে জানা গেছে।সম্প্রতি মাধুর ভান্দারকারের ‘হিরোইন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ১০ কোটি রুপির বিনিময়ে চুক্তি স্বাক্ষর করেছেন কারিনা।