সাইফিনার নবাবি বিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৬ অক্টোবর ধার্য হয়েছে দিন। এদিনই ছোটে নবাব সাইফ আলী খানের বেগম হচ্ছেন কারিনা কাপুর। তোড়জোড় চলছে বেশ কিছুদিন ধরেই। বিয়ের দিন কারিনা পরবেন শাশুড়ি শর্মিলা ঠাকুরেরই পোশাক। শারারা নামের এ পোশাকটি পরেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন শর্মিলা। কারিনার বন্ধু ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রাও বসে থাকবেন না। অন্য সব পোশাক তৈরির দায়িত্ব তাঁরই। পোশাক পুরোনো হলেও গয়না নতুনই বানাচ্ছেন কারিনা। তাঁর জন্য ৪০ লাখ রুপি খরচে বানানো হচ্ছে দারুণ এক নেকলেস। পাতৌদি পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পাতৌদি প্যালেসে সাদামাটা এক অনুষ্ঠানের পর মুম্বাইয়ে হবে আরেকটি বিবাহোত্তর সংবর্ধনা। এদিকে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর হবু বর সাইফ জানিয়েছেন, তিনি চান না বিয়ের কারণে কারিনা তাঁর ধর্ম পরিবর্তন করুক। জিনিউজ, ইন্ডিয়া টুডে, ওয়ান ইন্ডিয়া এন্টারটেইনমেন্ট।