সাইফিনার বিয়ে অক্টোবরেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের সব গুজবই উড়িয়ে দিলেন শর্মিলা ঠাকুর; জানালেন, ছেলে সাইফ আলী খানের সঙ্গে কারিনা কাপুরের বিয়ে হবে পতৌদি প্যালেস অথবা মুম্বাইয়ে। তিনি বলেন, ‘টাইগার (মনসুর আলী খান পতৌদি) এ বছরই চলে গেছেন। আমরা চাই একটা ছোট অনুষ্ঠান। সাইফও এখন খুব ব্যস্ত। সে চায়, বিয়েটা পতৌদি প্যালেসেই হোক। তবে কারিনার মা-বাবা চান মুম্বাইয়ে অনুষ্ঠান করতে। আমাদের মধ্যে সবকিছুই ঠিক আছে। বিয়ের অনুষ্ঠানের খুঁটিনাটি তো আসলে কনের বাড়ি থেকেই ঠিক করা উচিত। ডাব্বুজি (কারিনার বাবা রণধীর কাপুর) ঠিক করবেন বিয়ে কোথায় হবে।’বিয়েটা নাকি পিছিয়ে ডিসেম্বরে আনতে চান এই জুটি। সেটাও নাকচ করে দিয়েছেন শর্মিলা। ‘সাইফকে সাবধান করে দিয়েছি। ১৬ অক্টোবরই বিয়ে হবে।’ হেসে বললেন তিনি।কারিনা যে শর্মিলার বিয়ের পোশাকই পরছেন, তা-ও নিশ্চিত করেছেন শর্মিলা। আর বিয়ের প্রস্তুতি নির্বিঘ্নেই এগোচ্ছে বলে জানিয়েছেন শর্মিলা ঠাকুর। মিড ডে।