সাইফিনার বিয়ের নিমন্ত্রণপত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেক ঢাক ঢাক গুড় গুড় হয়েছে, এবার বুঝি আর সত্য গোপন করে রাখতে পারছে না পতৌদি পরিবার। একটা সূত্র থেকে নিশ্চিত হওয়া গেল, সাইফ আলী খান ও কারিনা কাপুরের বিয়ে হচ্ছে ১৭ অক্টোবর। ঠিক তার পরদিনই বিবাহোত্তর সংবর্ধনা। এ জন্য কার্ড ছাপিয়েছে পতৌদি পরিবার। আমন্ত্রিত অতিথিদের তালিকায় আছেন উত্তর প্রদেশের রামপুরের নবাব কাজিম আলী খান। রামপুরের এই নবাব ও তাঁর স্ত্রীকে পাঠানো এক দাওয়াতপত্র ফাঁস হয়ে গেছে এরই মধ্যে। সেখানে লেখা ‘দাওয়াত-ই-ওয়ালিমা’। তারিখের জায়গায় লেখা ১৮ অক্টোবর। আগে থেকেই শোনা যাচ্ছিল, বিয়ে পতৌদিদের বাসভবনে হলেও বিবাহোত্তর সংবর্ধনা হবে মুম্বাইয়ে। সেটাই হচ্ছে। সেখানে নেমন্তন্ন পাচ্ছেন সাইফ ও কারিনার পরিবারের নিকটজনেরা। জিনিউজ ব্যুরো।