সাইফিনার বিয়ের নিমন্ত্রণপত্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব জল্পনা-কল্পনার অবসান ঘটল। ১৭ অক্টোবর হরিয়ানার পতৌদি প্রাসাদে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন বলিউডের বহুল আলোচিত তারকাযুগল সাইফ আলী খান ও কারিনা কাপুর। এর এক দিন পর মুম্বাইয়ে জমকালো বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেছেন পতৌদির বর্তমান নবাব ও বলিউডের অভিনেতা সাইফের মা বেগম মনসুর আলী খান (শর্মিলা ঠাকুর)। সম্প্রতি সাইফ-কারিনার বিয়ের কার্ডের একটি ছবি ছেপেছে জিনিউজ ব্যুরো।বিয়ের কার্ডে সাইফ-কারিনার দাওয়াত-ই-ওয়ালিমা বা বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের তারিখ ও সময় উল্লেখ করা হয়েছে ১৮ অক্টোবর বৃহস্পতিবার, রাত আটটা। আমন্ত্রিত অতিথিদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন বেগম মনসুর আলী খান (শর্মিলা ঠাকুর)।ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ১৮ অক্টোবর মুম্বাইয়ে আয়োজিত সাইফ-কারিনার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে রাজকীয় এক ভোজের আয়োজন করা হয়েছে আমন্ত্রিত অতিথিদের জন্য। এ ভোজে ঐতিহ্যবাহী বিভিন্ন পদের খাবার পরিবেশিত হবে। এর এক দিন আগে পতৌদি প্রাসাদে সাইফ-কারিনার বিয়ে সম্পন্ন হবে। আত্মীয়স্বজন ও কাছের কয়েকজন বন্ধুর উপস্থিতিতে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের কাজটি সারবেন তাঁরা।