সাইফুদ্দিন আহমেদ গুরুতর অসুস্থ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনেতা সাইফুদ্দিন আহমেদ গুরুতর অসুস্থ হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি আছেন। তাঁর শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হচ্ছে। গতকাল শুক্রবার সাইফুদ্দিন আহমেদের মেয়ে ফারজানা আহমেদ জানান, গত ১৯ মে পড়ে গিয়ে তাঁর বাবার পা ভেঙে যায়। এরপর তাঁকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাঁর কিডনি ও বহুমূত্রের সমস্যা নিয়ন্ত্রণ না হওয়ায় অস্ত্রোপচার করা সম্ভব হয়নি।এরই মধ্যে সাইফুদ্দিন আহমেদের চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।