সাইফের জুতা-প্রেম!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুট, লোফার থেকে শুরু করে নানা রঙের হরেক রকমের জুতায় ভর্তি সাইফ আলী খানের ঘর। জুতার প্রতি বাড়াবাড়ি রকমের অনুরক্ত পতৌদির এই নবাব ও বলিউডের অভিনেতা। শুধু কেনা নয়, প্রতি জোড়া জুতা পরিষ্কার ও যত্নআত্তির কাজেও তিনি প্রচুর সময় ব্যয় করেন। আর বিষয়টি নিয়ে খান সাহেবের ওপর বেজায় বিরক্ত বেগম কারিনা কাপুর খান।সাইফ আন্তর্জাতিক ফোনকলের চেয়ে জুতার পেছনেই বেশি সময় আর অর্থ ব্যয় করেন। দেড় বছর আগেই তাঁর ৬০ জোড়া জুতা ছিল। সাইফ তাঁর সংগ্রহে থাকা সব জুতার সঙ্গে মানুষের মতোই আচরণ করেন। পারলে যেন কথাও বলেন জুতার সঙ্গে। টিএনএন।