সাইফের প্রশংসায় পঞ্চমুখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাস্তবের জুটি সাইফ আলী খান ও কারিনা কাপুর ফের ছবিতে জুটি হতে যাচ্ছেন। এজেন্ট বিনোদ ছবির শুটিংয়ে ব্যস্ত এই প্রেমিক জুটি। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাইফ আলী খানের ভূয়সী প্রশংসা করলেন কারিনা। ‘খুব কম মানুষের ভাগ্যে সত্যিকারের ভালোবাসা জোটে। আমি সেই সৌভাগ্যবানদের একজন। মানুষ হিসেবে সাইফ অদ্বিতীয়। তাঁর চিন্তাভাবনা অন্য সবার চেয়ে আলাদা। কাজের ব্যাপারে সে সব সময় উত্সাহ জোগায় আমাকে।’ বললেন কারিনা কাপুর। এটুকু বলেই ক্ষান্ত হননি কারিনা। সাইফকে হলিউডি অভিনেতাদের সঙ্গে তুলনা করে বললেন, ‘ওর কাজকর্মের ধরনই আলাদা। একেবারে হলিউডি অভিনেতাদের মতো। সে নিজের জগৎ নিয়েই ব্যস্ত। আমার কাজে মোটেও নাক গলায় না। বেছে বেছে অল্প ছবিতে অভিনয় করে এবং বছরে দু-একটা ছবি প্রযোজনা করে।’ ওয়েবসাইট।