সাইফের বিয়েতে থাকবে দুই সন্তান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা সাইফ আলী খান আবারও বিয়ে করছেন। আর এই বিয়েতে উপস্থিত থাকবে মেয়ে সারা ও ছেলে ইব্রাহিম। তাদের মা সাইফের সাবেক স্ত্রী অমৃতা সিং। বিয়েতে সাইফের সন্তানদের উপস্থিত থাকার বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন কারিনা কাপুরের বাবা রণধীর কাপুর। সাইফ ও কারিনার বিয়ে হচ্ছে ১৭ অক্টোবর। ঠিক তার পরদিনই হবে বিবাহোত্তর সংবর্ধনা। রণধীর কাপুর বলেন, ‘ইব্রাহিম ও সারা বিয়ের অনুষ্ঠানে যে পোশাক পরবে, এরই মধ্যে তা তৈরি হয়ে গেছে। আশা করছি, তারা বিয়েতে উপস্থিত থাকবে। কারিনার সঙ্গে সাইফের সন্তানদের বোঝাপড়াটা চমৎকার। তারা দুজনই কারিনাকে দারুণ পছন্দ করে।’ টিএনএন।