সাইফের বিয়ের পোশাক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঘবেন্দ্র রাঠোরের সঙ্গে সাইফ আলী খানের পরিচয় একলব্য ছবির মাধ্যমে। ওই ছবিতে রাঘবেন্দ্রর ডিজাইন করা পোশাক পরে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন সাইফ। এরপর বেশ খাতির জমে উঠেছে তাঁদের মধ্যে। প্রায়ই রাঘবেন্দ্রর ডিজাইন করা পোশাক গায়ে চাপান সাইফ। বিয়ের পোশাকটাই বা বাদ যাবে কেন! আর তাই পতৌদির নবাবপুত্রের জন্য সোনালি রঙের আচকান ও পাগড়ি বানালেন এই ডিজাইনার। তিনি বললেন, ‘সাইফ নকশাবিহীন বেনারসির একটি আচকান পরবেন। এটা হবে পুরোপুরি ঐতিহ্যবাহী পোশাকের মতো। হাতে তৈরি এই পোশাক সাইফের খুব পছন্দ হয়েছে।’ পিটিআই।