সাইফের লুকোচুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইফ আলী খান ইদানীং ক্যামেরা ও পাপারাজ্জিদের এড়িয়ে চলছেন। জনসমাগমস্থলে পারতপক্ষে যান না। আর গেলেও শরীরটাকে ভালো করে ঢেকে তারপর যান। রহস্যটা এখানেই। সম্প্রতি তিনি ব্যায়াম করে নয় কেজি ওজন কমিয়েছেন! সাইফের ঘনিষ্ঠ এক বন্ধু জানিয়েছেন, তাঁকে দেখে আগের চেয়ে তরুণ ও প্রাণবন্ত মনে হয়েছে। হঠাৎ শরীর নিয়ে উঠেপড়ে লাগলেন কেন সাইফ? জবাবটা সাইফের মুখেই শোনা যাক, ‘এ সপ্তাহেই ছবির শুটিংয়ের জন্য মরক্কো যাচ্ছি। এজেন্ট বিনোদ ছবিতে দুর্ধর্ষ এক গোয়েন্দার চরিত্রে অভিনয় করছি। সে জন্যই আটঘাট বেঁধে নামা আরকি।’ ওয়েবসাইট।