সাইফের সন্তানদের বন্ধু কারিনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৎমায়ের হাতের অত্যাচার আর নির্যাতনের গল্প নিয়ে ভূরি ভূরি ছবি হয়েছে খোদ বলিউডেও। তবে নিজেকে সৎমা হিসেবে দেখেন না কারিনা কাপুর। দেখেন বন্ধু হিসেবে। কারিনা জানিয়েছেন, সাইফ আলী খানের আগের স্ত্রীর সন্তানদের সঙ্গে দারুণ দোস্তি আছে তাঁর।
অমৃতা সিং আর সাইফের দুই সন্তান। এ দুজনের সঙ্গে তাঁর সম্পর্কটা ব্যাখ্যা করতে গিয়ে কারিনা বলেছেন, ‘সারা আর ইব্রাহিমের সঙ্গে আমার সম্পর্কটি তেমনই, যেমন এটা হওয়া উচিত। খুবই সুদৃঢ় বন্ধনের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।’
প্রথম বিয়েবার্ষিকীতে সাংবাদিকদের নিজের অনুভূতি জানাতে গিয়ে কারিনা বলেছেন, সাইফের রূপেই তিনি মজে গিয়েছিলেন! আইএএনএস।