সাইফের সম্মতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে দীর্ঘ ছয় মাস ঝুলে থাকা নিজস্ব প্রযোজনার ছবি ‘গো গোয়া গন’ ছবিটিতে অভিনয়ের জন্য সময় দিতে সম্মত হয়েছেন সাইফ আলী খান। এত দিন তাঁর শিডিউল না পাওয়ার কারণে আটকে থাকা অর্ধসমাপ্ত এ ছবিটির নির্মাণের বিষয়ে হবু সম্বন্ধী সাইফের এ সম্মতিতে নিশ্চিত স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁর সহ-অভিনেতা, সোহা আলী খানের প্রেমিক কুনাল খেমু।দীর্ঘ ছয় মাস স্রেফ সাইফের সম্মতি আর শুটিংয়ের সময় দেওয়ার অপেক্ষাতেই গো গোয়া গন ছবিটির ভবিষ্যত্ ঝুলেছিল। একটি সূত্রের বরাতে মিডডে জানিয়েছে, গত বছরের এপ্রিলে ছবিটির কাজ শুরু হয়েছিল। সাইফের অভিনয়ের অংশগুলো ছাড়া কুনাল খেমু ও অন্যদের অধিকাংশ দৃশ্যের চিত্রায়ণও সম্পন্ন হয়েছিল বটে, কিন্তু সাইফ আলী খানের ব্যস্ততা ও সময় মেলানোর অভাবেই ঠেকে ছিল তাঁরই নিজস্ব প্রযোজনাটি।অবশেষে সাইফের বিয়ের ঠিক আগে আগে শিডিউল সংকটে ছয় মাস লটকে থাকা গো গোয়া গন ছবিটির বাকি অংশের শুটিং শুরু হতে যাচ্ছে। ছবিতে সাইফ ছাড়াও উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন কুনাল খেমু ও বীর দাস।