সাইমনের 'দরবার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার সঙ্গে থাকো, না হয় পৃথিবী ছাড়ো’-সাইমনের চরিত্রের একটা সংলাপ এমনই। সমাজে যাঁরা সাধারণ মানুষের জন্য ক্ষতিকর, তাদের বিরুদ্ধেই অভিযানে নামে একটি দল। এই দলের প্রধান সাইমন। ‘দরবার’ নামে একটি ছবিতে এমনিই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সাইমন সাদিককে। 

সাইমন জানান, গেল মাসের শেষে ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এ ধরনের চরিত্রে কাজের অভিজ্ঞতা এবারই প্রথম হতে যাচ্ছে তাঁর।
নতুন প্রজন্মের এই নায়ক বলেন, ‘এই চরিত্রের জন্য ভিন্ন ধরনের লুক থাকবে আমার। আমি একেক ছবিতে একে ধরনের লুক-এ কাজ করতে পছন্দ করি। যেমনটি “গোলাপতলীর কাজল”, “মায়াবিনী”, “জান্নাত”-এ সব ছবিগুলোতে ভিন্ন ভিন্ন লুকে দর্শকরা দেখতে পাবেন আমাকে।’
নায়ক হিসেবে সাইমনকে চূড়ান্ত করা হলেও ছবির নায়িকা ঠিক এখনো হয়নি।
‘দরবার’ ছবির পরিচালক তাজু কামরুল জানান, আগামী এপ্রিল মাসে ছবির শুটিং শুরু হবে। দুজন নায়িকার সঙ্গে তাঁর কথা হয়েছে। শিগগিরই নায়িকার নাম ঘোষনা করবেন তিনি।