সাইলেন্ট রিভার উত্সবে সেরা ‘গহীনে শব্দ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সাইলেন্ট রিভার চলচ্চিত্র উত্সবের প্রতিযোগিতা বিভাগে তিনটি শাখায় মনোনয়ন পেয়ে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে বাংলাদেশের ছবি ‘গহীনে শব্দ’। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় লালগালিচা সংবর্ধনার মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। ‘গহীনে শব্দ’ চলচ্চিত্রের পরিচালক খালিদ মাহমুদ মিঠুর হাতে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার তুলে দেন উত্সব পরিচালক টেড উনারস। পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিভিন্ন দেশের অভিনেতা, পরিচালক, প্রযোজক, পরিবেশকসহ অনেকে উপস্থিত ছিলেন।খালিদ মাহমুদ মিঠু বলেন, ‘ক্যালিফোর্নিয়ার সাইলেন্ট রিভার চলচ্চিত্র উত্সব আমাকে যে সম্মান দিয়েছে, তা সত্যিই তাত্পর্যপূর্ণ। এ পুরস্কার আমার দায়িত্ব অনেক বেশি বাড়িয়ে দিয়েছে।’জানা গেছে, খালিদ মাহমুদ মিঠুর এই অর্জনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশিরা তাঁর সম্মানে বিশেষ অভ্যর্থনার আয়োজন করেছেন। সেখানে ‘গহীনে শব্দ’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনীর পাশাপাশি মিঠুর আঁকা চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে।