সাইয়ের ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খ্যাতির এভারেস্টে আরোহণ যাকে বলে, দক্ষিণ কোরিয়ান র্যা পার সাই সেটাই করছেন। ইউটিউবে সাম্প্রতিক রেকর্ড তাঁকে নিয়ে গেছে অন্য এক উচ্চতায়। এক ‘গ্যাংনাম স্টাইল’ দিয়ে মাত করেছেন পুরো বিশ্ব। খ্যাতির সঙ্গে বিড়ম্বনা থাকার নিয়ম। সাইয়ের বেলায়ও ব্যতিক্রম হলো না। আট বছর আগে ইরাক যুদ্ধে কোরিয়ার দুজন নাগরিক মারা যাওয়ার পর তিনি একটি গান বেঁধেছিলেন ব্যান্ড নেক্সটের সঙ্গে। সেই গানের কথায় ছিল যুদ্ধবিরোধী কথাবার্তা। সেই গানটিকে যুক্তরাষ্ট্রবিরোধী গান হিসেবে চিহ্নিত করেছিলেন অনেকেই। তাই সেটারই ব্যাখ্যা ও আত্মপক্ষ সমর্থনের কথা বললেন সাই, ‘গানটিতে যুদ্ধবিরোধিতা ছিল। যুক্তরাষ্ট্রবিরোধিতা ছিল না। মার্কিন নাগরিকেরা নিশ্চয়ই সেটা বুঝবেন।’ এদিকে বড়দিন উপলক্ষে ২১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি দাতব্য কনসার্টে গান করবেন সাই। আর সেই কনসার্টে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। আইএএনএস ও দ্য টেলিগ্রাফ।