সাঈম সাদাতকে শ্রদ্ধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণ সম্ভাবনাময় মডেল, অভিনয়শিল্পী ও অনুষ্ঠান ব্যবস্থাপক সাঈম সাদাত আর নেই। ২৭ বছরের এই উচ্ছল তরুণ ১০ মে দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর শেওড়াপাড়ার বাসায় অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, সাঈম সাদাতের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়।
সাঈম ছিলেন ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান স্টুডিও অ্যাশের অনুষ্ঠান ব্যবস্থাপক। ৮ মে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৪’ অনুষ্ঠানের মঞ্চ নির্মাণের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি। ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৪’ আয়োজন নিয়ে তৈরি এই সংখ্যায় তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই।