সাক্ষী জর্জ ক্লুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে হলিউড অভিনেতা জর্জ ক্লুনিকে। কথাটা শুনেই ভক্তরা হয়তো চমকে উঠেছেন। আবার কোন ঝামেলায় পড়লেন! ঝামেলা নয়, ইতালির এক আদালতে সাক্ষ্য দিতে হবে এই অভিনেতাকে। মিলানের ওই আদালত ১৬ জুলাই তাঁকে হাজির থাকতে বলেছেন। ঘটনা দুই বছর আগের। মিলানের তিন ব্যবসায়ী জর্জ ক্লুনির নাম কাপড়ের লেবেলে ব্যবহার করেছিলেন। এ জন্য তাঁরা ক্লুনির অনুমতি নেননি। খবর শুনে ক্লুনির মুখপাত্র সোজা মামলা ঠুকে দেন। সেই মামলায় আদালতে সাক্ষ্য দিতে হবে এই অভিনেতাকে। ওয়েবসাইট।