প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পর্ক ভেঙেছে অনেকটা সময় হলো। কিন্তু এত সহজেই কি ছিঁড়ে আসা যায় প্রেমের সেই টান। মন সোজা পথে চলতে চাইলেও, নিয়তি বারবার যেন সেলেনাকে সেই বিবারের কাছেই নিয়ে যায়। আপাতত শুধুই বন্ধুত্বের সম্পর্কে জড়িয়ে থাকা সেলেনা-বিবারের অতীত আবার উঠে এসেছে সংবাদ শিরোনামে। জানা গেছে, ২০১২ সালে হওয়া বিবারের বিরুদ্ধে একটি মামলার সাক্ষী হিসেবে সেলেনাকে আসছে মাসে হাজিরা দিতে হবে আদালতে। ২০১২ সালে এক পাপারাজ্জিকে মারার অভিযোগে এ মামলা করা হয় বিবারের নামে। সে সময় বিবার-সেলেনার তুমুল প্রেম চলছিল। গুজব ছড়ায় তাঁদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি তোলার কারণেই ওই পাপারাজ্জির ওপর খেপেছিলেন বিবার।