সাক্ষীর মওকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয়বারের মতো কোনো টিভি সিরিয়ালে মূল চরিত্রে কাজ করার মওকা পাওয়া চাট্টিখানি কথা নয়। কিন্তু সাক্ষী তানওয়ারের বেলায় তা ঘটেছে। ছোট পর্দার ‘বউ’ হিসেবে পরিচিত এই অভিনেত্রী বলেন, ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায় সিরিয়ালে হাল জামানার নারী চরিত্রে অভিনয় করতে হবে আমাকে। এখানে আমি প্রেম-ভালোবাসা ও দেরিতে বিয়েতে বিশ্বাসী। একেবারে ভিন্ন ধারার ও চিন্তাভাবনার দুটি মানুষের মধ্যে বিয়ে হয়। বিয়ের পর তারা একে অন্যের প্রেমে পড়ে।’ কাহানি ঘর ঘর কির এই অভিনেত্রী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘২০০৬ সালের দিকে আমার অভিনয় দেখে একতা কাপুর আমাকে তাঁর একটি সিরিয়ালে নেবেন বলে কথা দিয়েছিলেন। তিনি কথা রেখেছেন।’ ওয়েবসাইট।