সাগরতলে ‘অ্যাভাটার’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিনগ্রহের আজব দুনিয়া ছেড়ে জেমস ক্যামেরনের অ্যাভাটার এবার ডুব দিতে যাচ্ছে সাগরতলে। আগেভাগে সব ফাঁস করার কোনো ইচ্ছে নেই পরিচালক জেমস ক্যামেরনের। কিন্তু তাঁর কথাবার্তায় ইঙ্গিত মিলছে, এই দফায় টাইটানিক স্রষ্টার নজর আসলে পানির দিকেই। যারা এখনো খবরটা জানেন না তাঁরা জেনে নিন, অ্যাভাটার-এর দ্বিতীয় পর্ব তৈরির তোড়জোড় শুরু হয়ে গেছে এরই মধ্যে। তাঁর এই ছবিতে জলের তলে বেশ কিছু দৃশ্য ধারণের দরকার পড়বে। সেই জলের দুনিয়া হবে বর্ণিল আর বিচিত্র। এটুকুই শুধু স্বীকার করেছেন জেমস।