সাগরতীরে ধ্যানের ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে তিন দিনব্যাপী ধ্যানবিষয়ক প্রথম আলোকচিত্র প্রদর্শনী ‘আত্মার সন্ধানে সহস্র ডুবুরি’ গত শনিবার সন্ধ্যায় শেষ হয়েছে। কোয়ান্টাম ফাউন্ডেশন এই ব্যতিক্রমধর্মী প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনীতে ধ্যানের ১০০ আলোকচিত্র স্থান পায়।১৭ মার্চ সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন কক্সবাজারের প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক মুশতাক আহমদ। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম সোহেল, কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টারের পরিচালক এস এম সাজ্জাদ হোসেন প্রমুখ।