সাগরদাঁড়িতে মধুমেলার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর ও কেশবপুর প্রতিনিধি জানান, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলার উদ্বোধন হয়েছে গতকাল শুক্রবার।

অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘মহাকবি মাইকেল মধুসূদন দত্ত যে সাহিত্য রচনা করেছেন, তা কালোত্তীর্ণ।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক হুমায়ুন কবির।