সাচ্চা পতি, আচ্ছা বাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত সব ধরনের শুটিং বাতিল করে দিয়েছেন অজয় দেবগন। এখানেই শেষ নয়; ফি সপ্তাহে এক দিন করে ছুটিও কাটাচ্ছেন। অভিনয়ের প্রতি অজয়ের হঠাৎ এমন বৈরাগ্যের কারণ খুঁজে পাচ্ছিলেন না কেউ। খবরটা পরে জানা গেল। স্ত্রী কাজল ও মেয়ে নিসাকে সময় দিচ্ছেন তিনি। তো, বাড়িতে থেকে কী করছেন অজয়? উত্তরটা তাঁর মুখ থেকেই জানা যাক, ‘কাজল ফের মা হতে চলেছে। তাই ওর বাড়তি একটু যত্নের দরকার। আর মেয়েটা আমার হাতের মাছ রান্না খুব পছন্দ করে। ওই কাজ করেই ছুটির দিনগুলো কাটিয়ে দিই।’ ওয়েবসাইট।