সাজঘরে বানর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল মঞ্চে চলছে অনুষ্ঠান। আর পেছনে গ্রিনরুমে তৈরি হচ্ছেন শিল্পীরা। বলা নেই কওয়া নেই হঠাৎ গ্রিনরুমে একটি বানর! নাচের মেয়েরা ভয়ে দৌড়াতে শুরু করেছেন। এর মধ্যে এলেন বানরের মালিক। তাঁদের আশ্বস্ত করলেন তিনি। এটা আসলে পোষা বানর, যাকে গ্রিনরুমে নিয়ে আসা হয়েছিল একটি পর্বে উপস্থাপকের সঙ্গে মঞ্চে ওঠানোর জন্য। আর বানরটিকে পরিপাটি করে উপস্থাপনের জন্য কাপড় পরাতে গ্রিনরুমে নিয়ে আসা হয়েছিল। বানর হলে কী হবে, সে তো শিল্পীও। তাই গ্রিনরুম ছাড়া কি কাপড় পরিবর্তন করা চলে?