সাজসজ্জা গুরুত্ব পাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশাখী টিভিতে শুরু হলো ধারাবাহিক নাটক অগ্নিপথ। নাটকটি লিখেছেন শ্যামল ভাদুড়ী এবং পরিচালনা করছেন তন্ময় তানসেন। এতে অভিনয় করছেন জ্যোতিকা জ্যোতি। কথা হলো তাঁর সঙ্গে।প্রতিদিনের ধারাবাহিকে এবারই প্রথম অভিনয় করছেন?না, এর আগে গুলশান এভিনিউতে অভিনয় করেছিলাম। ওই নাটকে আমার চরিত্রটি তেমন উল্লেখযোগ্য ছিল না। তবে এবার উল্টো, খুবই গুরুত্বপূর্ণ। অগ্নিপথ নাটকে আমার গায়েহলুদের দিন বাবা একটি দুর্ঘটনার শিকার হন। বিয়ে ভেঙে যায়। এরপর নানা টানাপোড়েন তৈরি হয়। আমি অন্যায় দেখছি, কষ্ট পাচ্ছি; কিন্তু কোনো প্রতিবাদ নেই। সংঘাত এড়িয়ে চলতে চাই। নাটকটিতে কাজ করে কেমন লাগছে?সাজসজ্জার ব্যাপারটা গুরুত্ব পাচ্ছে। সবকিছু ঝকঝকে আর তকতকে দেখানোর চেষ্টা। প্রতি মাসে পাঁচ-ছয় দিন শুটিং করছি। আজও (সোমবার) হচ্ছে, উত্তরায়। এটিএন বাংলার ‘পালাবার পথ নেই’ ধারাবাহিকেও তো আপনি অভিনয় করছেন।আজ রাতে নাটকটি প্রচারিত হবে। খুবই সমৃদ্ধ একটি স্ক্রিপ্ট। এটি লিখেছেন সৈয়দ মনজুরুল ইসলাম। এখন তো অনেক নাটকেই নিজের থেকে সংলাপ বলতে পারি। কিন্তু এই নাটকে স্ক্রিপ্টের বাইরে কোনো শব্দ ব্যবহারের সুযোগ নেই, প্রয়োজনও নেই। নাটকে আমি সাংবাদিক। ভাইয়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। কিন্তু আমার বিশ্বাস, অভিযোগটি মিথ্যা। তাই রহস্য উন্মোচনের চেষ্টা করছি।ইদানীং একটু অন্য ধরনের কোনো চরিত্রে অভিনয় করা হয়েছে?একটি ধারাবাহিকের নাম বলব, বেলা অবেলা। ছয়জন মুক্তিযোদ্ধাকে নিয়ে গল্প। দীর্ঘদিন পর একজন বিদেশ থেকে দেশে এসেছেন। তিনি তাঁর অন্য বন্ধুদের খুঁজছেন। এই মুক্তিযোদ্ধাদের চরিত্রে অভিনয় করছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, তারিক আনাম খান, জয়ন্ত চট্টোপাধ্যায়, কে এস ফিরোজ ও কামাল আহমেদ।চলচ্চিত্রের কী খবর?বেদেনী ছবির কাজ তো শেষ হয়েছিল। এখন শুনছি, নতুন করে কয়েকটি দৃশ্যের শুটিং করতে হবে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প থেকে চলচ্চিত্রটি পরিচালনা করছেন আবুল কালাম আজাদ। এখানে আমি অভিনয় করেছি।