সাত গুণী পাচ্ছেন শিল্পকলা পদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে গতকাল নালন্দার শিক্ষার্থীদের একটি পরিবেশনা  l ছবি: খালেদ সরকার
ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে গতকাল নালন্দার শিক্ষার্থীদের একটি পরিবেশনা l ছবি: খালেদ সরকার

দেশের শিল্প-সাহিত্য-সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এবার সাতজন গুণী ব্যক্তি পাচ্ছেন ‘শিল্পকলা পদক ২০১৫ ’। এই গুণীজনেরা হলেন নৃত্যকলায় সালেহা চৌধুরী, লোকসংস্কৃতিতে নাদিরা বেগম, নাট্যকলায় কাজী বোরহানউদ্দীন, যন্ত্রসংগীতে সুজেয় শ্যাম, আবৃত্তিতে নিখিল সেন, চারুকলায় সৈয়দ আবুল বারক আলভী ও কণ্ঠসংগীতে মিহির কুমার নন্দী।
আগামীকাল ৫ মে দেওয়া হবে ‘শিল্পকলা পদক ২০১৫’। বেলা তিনটায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গুণীজনদের এ পদক প্রদান করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সংস্কৃতিসচিব আক্তারী মমতাজ এতে সভাপতিত্ব করবেন।
গতকাল শিল্পকলা একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। এতে বক্তৃতা করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী। আরও উপস্থিত ছিলেন একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী। শিল্পকলা একাডেমি ২০১৩ সাল থেকে ‘শিল্পকলা পদক’ প্রদান করে আসছে।