সাত জেলায় আবৃত্তি সমন্বয় পরিষদের রজতজয়ন্তী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের রজতজয়ন্তী আজ শুক্রবার দেশের সাতটি জেলায় একই সঙ্গে উদ্যাপন করা হবে। ঢাকার কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে বেলা ১১টায়, চট্টগ্রামে জেলা শিল্পকলা একাডেমীতে বেলা ১১টায়, খুলনায় শহীদ হাদিস পার্কে বেলা তিনটায়, রাজশাহীতে বঙ্গবন্ধু চত্বরে একাত্তরের মঞ্চে বিকেল পাঁচটায়, বরিশালে কবি জীবনানন্দ দাশ মিলনায়তনে বেলা ১১টায়, মাদারীপুরে লেকের পাড়ে বেলা সাড়ে ১১টায় এবং কুমিল্লায় বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তনে বেলা তিনটায় অনুষ্ঠানগুলো উদ্বোধন করা হবে। আয়োজনের মধ্যে থাকছে পতাকা মিছিল, মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি ও আলোক প্রজ্বালন।