সাত তরুণ নির্মাতার নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে এবার কোরবানির ঈদের অনুষ্ঠানমালার মূল ভাবনা হলো তারুণ্য। এবার ঈদে দেশ টিভিতে সাতজন তরুণ নির্মাতার তৈরি নাটক দেখানো হবে। তাঁদের কেউ কেউ একটি কিংবা দুটি বানালেও অন্যরা এবারই প্রথম নাটক নির্মাণ করছেন। এই নির্মাতারা হলেন জাহিদ মাহমুদ, সাকিব আহমেদ, ফরিদা লিমা, মোন্তাসীর বীপন, ফয়সাল রাজীব, প্রশান্ত অধিকারী ও যুবরাজ খান।দেশ টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান পারভেজ চৌধুরী বললেন, ‘দেশ টিভি শুরু থেকেই তরুণদের নিয়ে কাজ করছে। সারা বছরই তরুণদের তৈরি নাটক ও অনুষ্ঠান আমরা প্রচার করি। তবে সব টিভি চ্যানেলের একটা সাধারণ ব্যাপার হলো, বিশেষ কোনো আয়োজনেই তরুণদের রাখা হয় না। অভিজ্ঞ এবং তারকা নির্মাতাদেরই প্রাধান্য দেওয়া হয়। আমরা এবার এই ধারণা বদলে দিতে চেয়েছি। তরুণ নির্মাতাদের ঈদের মূল আয়োজনের সঙ্গে যুক্ত করেছি।’