সাত দিনে সাতটি বিষয় আর পর্দায় সাতটি রং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ঈদের জন্য সাত দিনের অনুষ্ঠানমালা চূড়ান্ত করছে দেশ টিভি। এই টিভি চ্যানেলের অনুষ্ঠান বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এবার ঈদে সাত দিনে সাতটি বিষয়ের ওপর অনুষ্ঠান দেখানো হবে দেশ টিভিতে। বিষয়গুলো হলো প্রেম, হাসি, বন্ধন, তারুণ্য, যুদ্ধ, রহস্য ও মন। প্রতিদিন একেকটি বিষয়ের ওপর নাটক, চলচ্চিত্র, টেলিছবিসহ বিভিন্ন অনুষ্ঠান দেখানো হবে। সাতটি বিষয়ের পাশাপাশি টিভির পর্দার রংও পাল্টে যাবে। আর এই রঙের প্রভাব পড়বে সেট, আলো, গ্রাফিকসসহ অনুষ্ঠান উপস্থাপনার সব বিষয়ের ওপর।জানা গেছে, ঈদের দিনের বিষয় ‘প্রেম’। দ্বিতীয় দিন ‘হাসি’, তৃতীয় দিন ‘বন্ধন’, চতুর্থ দিন ‘তারুণ্য’, পঞ্চম দিন ‘যুদ্ধ’, ষষ্ঠ দিন ‘রহস্য’ আর শেষ দিনে ‘মন’ বিষয়ের ওপর অনুষ্ঠান চূড়ান্ত করা হচ্ছে। আর ঈদের দিনের রং হলো নীল, দ্বিতীয় দিন হলুদ, তৃতীয় দিন কমলা, চতুর্থ দিন সবুজ, পঞ্চম দিন লাল, ষষ্ঠ দিন বেগুনি আর শেষ দিন আসমানি।