সাত দিনের কোলাজ কাব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যালারির তালা খুলে ঘাম চুপচুপে শিল্পী ভেতরে ঢুকলেন। দেয়ালে প্রস্তুত জলরং, তেলরং, অ্যাক্রিলিক এবং মিশ্র মিডিয়ায় আঁকা প্রদর্শনীর ২৪টি ছবি। দুপুরটা পেরোলেই বিকেলে উদ্বোধন সুমন বৈদ্যর প্রথম একক প্রদর্শনী ‘কোলাজ কাব্য’। তিনি জানালেন, সব কিছু ঠিকঠাক থাকলে উপাচার্য, সহ-উপাচার্য আসবেন বলেছেন। আরও থাকবেন আব্দুল আযীয ও সৈয়দ আবুল বারক্ আলভী।

উদ্বোধনের অনেকটা সময় আগেই কথা হয় তাঁর সঙ্গে। জানান নিজের আনন্দের কথা। জীবন যাপনের যত অনুভূতি সবই ছবিতে তুলে রাখেন তিনি। যত দুঃখ, বেদনা, প্রতিবন্ধকতা; যত প্রেম, শান্তি, আকাঙ্ক্ষা কিংবা জীবনের কদাচার সব কিছু ছবিতে ধরে রাখা চাই তাঁর। গৌতম বুদ্ধের ওপর অনেক কাজ করেছেন তিনি। এর একটি স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। তাঁর ছবির অবয়বগুলোতে ফুটে উঠেছে সেই সব অনুভূতির অভিব্যক্তি। এর মধ্যে একটি ছবি আছে, নাম ‘বঙ্গবন্ধু’। সেটি বিক্রির জন্য নয়।
প্রদর্শনীও চলবে ৩০ জুন পর্যন্ত। বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ঘুরে দেখা যাবে।