সাত দৃশ্যে সাতটি চরিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি নাটকে মাত্র সাতটি দৃশ্যে অভিনয় করেছেন তিশা। আর এই সাতটি দৃশ্যে তিনি অভিনয় করেছেন সাতটি চরিত্রে। নাটকের নাম আমার চ।ভিনগ্রহ থেকে আসা একটি মেয়েকে নিয়ে নাটকের গল্প। অন্য গ্রহের এই মেয়েটি নায়কের সামনে একেক সময় একেক রূপে এসে হাজির হয়। চরিত্রগুলো হলো—তোতলামির সমস্যা, নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মেয়ে, খুবই আধুনিক ও ধনী বাবার মেয়ে, চারুকলার শিল্পী, যৌনকর্মী, পরী আর সবশেষে বাস্তবের একটি মেয়ে।তিশা জানান, প্রতিটি চরিত্রই তাঁকে আলাদাভাবে ফুটিয়ে তুলতে হয়েছে।নাটকের গল্প প্রসঙ্গে এর পরিচালক সকাল আহমেদ জানান, হতাশাগ্রস্ত এক ছেলের সামনে এসে দাঁড়ায় একটি মেয়ে। ছেলেটির ভাবনায় সে পরী। এই মেয়ের সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে ইতিবাচকভাবে বদলে যায় ছেলের জীবন। উন্নতির সিঁড়ি পেয়ে যায় সে। নিজের সততা, মূল্যবোধ ভুলে গিয়ে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ে সে।তিশা বলেন, ‘আমরা সাধারণত যেসব নাটকে অভিনয় করি, তার চরিত্রগুলোর ব্যাপারে আমাদের একটা ধারণা থাকে। কিন্তু আমার চ নাটকের চরিত্রগুলো একেবারেই নতুন এবং খুবই জটিল। একটি অন্যটি থেকে একেবারেই আলাদা। প্রতিটি চরিত্রে আলাদা আলাদা মনোযোগ দিতে হয়েছে। তা গেটআপ থেকে শুরু করে অভিনয় পর্যন্ত। আর একই নাটকে এতগুলো চরিত্রে এর আগে কখনোই কাজ করিনি।’