সাত দেশে রবীন্দ্রনাথের আঁকা ছবির প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে ভারতের কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় তিন পর্যায়ে সাতটি দেশের উল্লেখযোগ্য শহরে ২০৮টি ছবির চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। রবীন্দ্রনাথের আঁকা এই ছবিগুলোর অধিকাংশই এর আগে কোথাও প্রদর্শিত হয়নি। দুর্লভ এই ছবির প্রথম প্রদর্শনী হবে ১ সেপ্টেম্বর থেকে জার্মানির বার্লিন শহরে এশিয়ান আর্ট মিউজিয়ামে। চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। এরপর প্রদর্শনী হবে নেদারল্যান্ড, ফ্রান্সের প্যারিস ও ইতালির রোম শহরে। দ্বিতীয় পর্যায়ে ছবিগুলো প্রদর্শন করা হবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও শিকাগো শহরে। আর তৃতীয় পর্যায়ে প্রদর্শনী হবে দক্ষিণ কোরিয়া ও লন্ডনে। বিভিন্ন শহরে আয়োজিত এই প্রদর্শনী শেষ হবে আগামী বছরের এপ্রিল মাসে। প্রতারক থেকে সাবধান!