সাত নারী নির্মাতার নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভি এবার ঈদের অনুষ্ঠানমালায় সাত দিনে সাতজন নারী নির্মাতার নাটক দেখাবে। এই নির্মাতারা হলেন—সারা যাকের, সুবর্ণা মুস্তাফা, বিপাশা হায়াত, আফসানা মিমি, মৌ, চয়নিকা চৌধুরী ও সুমনা সিদ্দিকী। জানা গেছে, গতকাল মঙ্গলবার নির্মাতাদের সঙ্গে আলোচনা চূড়ান্ত করেছে দেশ টিভির কর্তৃপক্ষ।দেশ টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান পারভেজ চৌধুরী জানান, ঈদের অনুষ্ঠানমালায় নতুনত্ব আনার জন্যই নারী নির্মাতাদের দিয়ে নাটক তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এঁদের মধ্যে বিপাশা হায়াত ও মৌ এবারই প্রথম নাটক পরিচালনা করবেন। সুবর্ণা মুস্তাফা অভিনয় এবং পরিচালনা করলেও আগে কখনো নাটক লেখেননি। এবার তিনি নিজেই নাটক লিখছেন। লেখা শেষ হওয়ার পর নাটক তৈরির কাজে হাত দেবেন তিনি। সাত দিনে সাতটি বিষয়ের ওপর অনুষ্ঠান প্রচার করবে দেশ টিভি। বিষয়গুলো হলো—প্রেম, হাসি, বন্ধন, তারুণ্য, যুদ্ধ, রহস্য ও মন।