সাত বছর পর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজী মাজহারুল আনোয়ার
গাজী মাজহারুল আনোয়ার

প্রায় সাত বছর পর নতুন সিনেমার চিত্রনাট্য লিখলেন গীতিকার ও চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ার। ছবির নাম ফাগুনের আগুন। এটি পরিচালনা করবেন নির্মাতা শফিক হাসান। পুরোদমে এর শুটিং শুরু হবে আগামী মাসে।
নতুন ছবির চিত্রনাট্য লেখা নিয়ে মাজহারুল আনোয়ার বলেন, ‘মাঝে শারীরিক অসুস্থতার কারণে আমি সবকিছু থেকে দূরে ছিলাম। এখন আবার এসেছি। আমার কাছে মনে হয়েছে কিছু ভালো ছবি হওয়া খুব দরকার, যেগুলো দর্শকদের আবার সিনেমা হলে ফিরিয়ে আনবে।’ তিনি বলেন, ‘সাধারণত বাইরের চিত্রনাট্য করি না। তবে শফিক হাসান অনেক দিন ধরেই বলছেন। তাই কাজটি করা। তাঁর প্রতি আমার আস্থা আছে। আশা করছি তিনি গল্পটি ঠিকঠাক তুলে আনতে পারবেন।’
অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার মাজহারুল আনোয়ার সর্বশেষ পাষাণের প্রেম নামে একটি ছবির চিত্রনাট্য িলখেছিলেন।