সাত বছর পর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাত বছর আগে অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠানের মঞ্চে ইরাক যুদ্ধের সমালোচনা করে ‘দুয়ো’ শুনেছিলেন হলিউডের বিশিষ্ট চলচ্চিত্রনির্মাতা ও লেখক মাইকেল মুর। এবার সেই একই অনুষ্ঠানে ঠিক বিপরীত ঘটনা ঘটতে পারে। হলিউডের কোডাক থিয়েটারে অস্কার প্রদান অনুষ্ঠানে নাকি সেরা ছবির পুরস্কার জিতে নিতে পারে ক্যাথরিন বিগেলোর ছবি দ্য হার্ট লকার। জানা গেছে, সেরা ছবির পুরস্কার বাগানোর ক্ষেত্রে এটি সংশ্লিষ্ট ভোটারদের ব্যাপক সমর্থন পেয়েছে। আর তা-ই যদি হয়, ইরাক ও আফগান যুদ্ধের ওপর নির্মিত কোনো ছবির ক্ষেত্রে তা হবে অসামান্য সাফল্য। ওয়েবসাইট।