সাত ভাইয়ের এক বোন শশী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন নয়, দুজন নয়, সাত ভাইয়ের একটি মাত্র বোন। শশীর এই ভাইয়ের তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁরা হলেন তুষার খান, সুমন পাটোয়ারী, তানভীর হোসেন প্রবাল, ইরেশ যাকের, মিঠু, গৌতম সাহা ও লুৎফর রহমান জর্জ। ধারাবাহিক সাত ভাই চম্পা নাটকে দেখা যাবে তাঁদের। নাটকটি নির্মাণ করছেন তন্ময় তানসেন। চলতি মাসের শেষে নাটকের শুটিং শুরু হবে।শশী বললেন, ‘এটি একটি ফাটাফাটি হাসির নাটক হবে। নাটকে দেখা যাবে একটি পরিবারে সাত ছেলে। সবার শেষে আসে বোন। এই বোনকে নিয়ে সাত ভাইয়ের নানা রকম ঘটনা ঘটে। পরিবারটি নিয়ে মানুষের থাকে নানা কৌতূহল। সত্যি একটি মজার নাটক হবে বলে মনে হচ্ছে।’