সাত মিনিটের একটি ছবিতে কাজ করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে আজ রাতে প্রচার করা হবে ধারাবাহিক নাটক মায়ের দোয়া পরিবহন। এটি লিখেছেন আশরাফুল চঞ্চল, পরিচালনা করেছেন দীপঙ্কর দীপন। এতে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি। কথা হলো তাঁর সঙ্গে।কোনো নাটকের শুটিং করছেন?না, একটি স্বল্পদৈর্ঘ্য ছবির কাজ করছি। নাম ব্রেকআপ। এটি সাড়ে সাত মিনিটের একটি ছবি। আর পুরো ছবিটি তৈরি হচ্ছে এক শটে। আগের দিন রাতে সম্পর্কটি ভেঙে যায়। এখানে একটাই চরিত্র। শুধু আমি। একটি ছেলে আছে, তবে তাকে দেখা যায় না। সে ক্যামেরার পেছনেই থাকে। পরদিনের সাড়ে সাত মিনিটের ঘটনা নিয়ে গল্পটি। এর কাজ চলছে ধানমন্ডিতে। এটি পরিচালনা করছেন দেবজ্যোতি ভক্ত। শুনেছি, সামনে কোনো একটি উত্সবে নাকি ছবিটি পাঠানো হবে। মায়ের দোয়া পরিবহন নাটকে আপনি একসঙ্গে অনেক টাকা পেয়েছেন। এত টাকা দিয়ে কী করবেন?মায়ের দোয়া পরিবহনের একটি বাসে টাকাগুলো পাওয়া যায়। অনেকেই এই টাকা আত্মসাত্ করতে চেয়েছিল। কিন্তু পারেনি। আমি নিজেও এই টাকা দিয়ে নিজের ভবিষ্যত্ গড়ার স্বপ্ন দেখেছিলাম। পরে সেই ভাবনা থেকে সরে এসেছি। আমি এখন টাকাগুলো গাড়ির মালিক চৌধুরী সাহেবকে দিয়েছি। অনেক ভেবেচিন্তে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো, এই টাকা দিয়ে গ্রামে একটি স্কুল গড়ে তোলা হবে। আর ওই স্কুলের দায়িত্ব দেওয়া হবে আমাকে। আমার সঙ্গে আরও অনেকেই থাকবেন। নাটকটির কাজ কোথায় হয়েছিল?আমার অংশের শুটিং হয়েছিল রাজেন্দ্রপুর আর ধামরাইতে। একটা বড় মাঠে কিছু কাজ হয়েছিল। তখন ছিল ঝড়ের সময়। ঝড় শুরু হলে সবাই দৌড়ে গিয়ে গাড়িতে বসে থাকতাম। আর ঝড়ের পর আম কুড়াতাম। আজ তো একুশে টিভিতে ভাবি ধারাবাহিকটি প্রচারিত হবে।এ নাটকে আমি নিজের ভাবির সঙ্গে খুবই খারাপ আচরণ করেছিলাম। তখন আমার চরিত্রটি ছিল একেবারেই নেতিবাচক। এখন আমার বিয়ে হয়েছে। শ্বশুরবাড়ি এসেছি। অবাক হওয়ার বিষয়টি হলো, এখানে আমার সঙ্গে তার চেয়ে বেশি খারাপ ব্যবহার করা হচ্ছে। আসলে নিজের কাজের ফল যে কীভাবে পেতে হয়, তা-ই তুলে ধরা হয়েছে।