সাত লাখ ৪১ হাজার কপি বিক্রি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পী এমিনেমের খ্যাতি বিশ্বজোড়া। তাঁর গান বা অ্যালবাম মানেই তো তুলকালাম কাণ্ড। সম্প্রতি এই শিল্পীর নতুন একটি অ্যালবাম বাজারে এসেই হুলস্থূল ফেলে দিয়েছে। রিকভারি নামের ওই অ্যালবামটি মুক্তির প্রথম সপ্তাহেই সাত লাখ ৪১ হাজার কপি বিক্রি হয়েছে। ৩৭ বছর বয়সী এই শিল্পীর রিলাপস অ্যালবামটি বাজারে এসেছিল গত বছর। কিন্তু সেটি অতটা সাফল্যের মুখ দেখেনি। এর আগে ২০০৮ সালের অক্টোবরে অস্ট্রেলীয় ব্যান্ড এসিডিসির অ্যালবাম ব্ল্যাক আইস মুক্তির প্রথম সপ্তায় সাত লাখ ৮৪ হাজার কপি বিক্রি করে রেকর্ড গড়েছিল। ওয়েবসাইট।