সাত শিল্পী গাইলেন এবি টিভির শিরোনাম-সংগীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিগগিরই সুদূর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে যাত্রা শুরু করতে যাচ্ছে প্রবাসী বাঙালিদের জন্য স্যাটেলাইট চ্যানেল এবি টিভি। আর এই চ্যানেলের শিরোনাম-সংগীত গাইলেন প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা থেকে উঠে আসা এই সময়ের প্রতিভাবান সাত শিল্পী। তাঁরা হলেন মুহিন, সাব্বির, কোনাল, কিশোর, পুলক, শশী ও লিজা। ‘নতুন প্রতিশ্রুতি নতুন উচ্ছ্বাসে/ নতুন অনুভূতি নতুন চারপাশে/ প্রবাসে বাঙালির স্বপ্ন পৃথিবী/ এবি টিভি’ এমন কথার গানটি লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন সুমন কল্যাণ। গত বুধবার রাতে বেইলি রোডের ড্রিমডেস্ক স্টুডিওতে গানটির কণ্ঠধারণ সম্পন্ন হয়। জানা গেছে, এবি টিভির পরীক্ষামূলক সম্প্রচারের শুরু থেকে চ্যানেলটিতে নিয়মিত গানটি প্রচারিত হবে।