সাত স্বল্পদৈর্ঘ্য প্রেমের কাহিনিচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে ছোট পর্দার বিনোদনে সাত বা পাঁচ পর্বের ধারাবাহিক চালু হয়েছে আগেই। এবারে যুক্ত হচ্ছে প্রতি পর্বে আলাদা গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য ছবির ধারাবাহিক। এবার ঈদুল আজহা উপলক্ষে নির্মাতা রেদওয়ান রনি তৈরি করছেন এই ধারাবাহিকটি।
দেশি ও বিদেশি খ্যাতিমান সাহিত্যিকদের নির্বাচিত প্রেমের গল্প থেকে তৈরি হবে সাত স্বল্পদৈর্ঘ্য ছবি। সাত স্বল্পদৈর্ঘ্য প্রেমের কাহিনিচিত্র শিরোনামের এই সিরিজ ছবি প্রচারিত হবে এবার ঈদে, এনটিভিতে।
পরিচালক রেদওয়ান রনি বলেন, ‘বনফুল থেকে শুরু করে শহীদুল জহির—বেশ কিছু ভিন্নস্বাদের প্রেমের গল্প আমরা নির্বাচন করেছি। সেখান থেকেই সাতটি স্বল্পদৈর্ঘ্য ছবির চিত্রনাট্য তৈরি করা হয়েছে। সাতটি ছবিতে দর্শক সাত রকমের প্রেমের স্বাদ পাবেন।’
সাতটি স্বল্পদৈর্ঘ্য ছবিরই চিত্রনাট্য লিখেছেন ইকবাল হোসাইন চৌধুরী। ছবিগুলোয় অভিনয় করছেন অর্ষা, রওনক হাসান, তিশা, মৌটুসী বিশ্বাস, মিম, মেহজাবিন, ইরেশ যাকের, শতাব্দী ওয়াদুদসহ আরও অনেকে।