সাতক্ষীরায় পথনাট্যোৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নাটক হবে রাজপথে জীবন যুদ্ধ একসাথে’ স্লোগান নিয়ে সাতক্ষীরায় শনিবার থেকে তিন দিনব্যাপী পথনাট্যোৎসব শুরু হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় এর আয়োজন করে বাংলাদেশ পথনাটক পরিষদ। সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এই উৎসবে জেলার ১০টি দল অংশ নিচ্ছে। নাট্যোৎসবে পলাশপোল, সাতক্ষীরা প্রথম আলো বন্ধুসভা, তালা গণসাংস্কৃতিক কেন্দ্র, সবুজ শ্যামল থিয়েটার, গ্রগতি নাট্যদল, দীপালোক একাডেমি, বেত্রবতী সাংস্কৃতিক সংসদ, কালীগঞ্জ কালপুরুষ নাট্যগোষ্ঠী, অন্বেষা গণপাঠাগার ও সুলতানপুর নাট্যগোষ্ঠী অংশ নিচ্ছে।গতকাল রোববার সাতক্ষীরা প্রথম আলো বন্ধুসভা মগের মুলুক প্রগতি নাট্যদল সামনের পৃথিবী ও বেত্রবতী সাংস্কৃতিক সংসদ আমাদের প্রত্যাশা পথনাটক পরিবেশন করে। শনিবার দীপালোক একাডেমী ফুটপাত, পলাশপোল কমিশন ও সবুজ শ্যামল থিয়েটার শেষ ঠিকানা পরিবেশন করে।