সাতজনের স্ত্রী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোয়াটস ইউর রাশি ছবিতে বহুরূপী প্রিয়াঙ্কাকে দেখেছেন ভক্তরা। একেক সময় একেক রূপে দর্শকদের সামনে হাজির হয়েছেন। এবার তিনি বিভিন্ন বয়সী নারী চরিত্রে অভিনয় করেছেন। কখনো ২০ বছরের তরুণী, আবার কখনো ৬৫ বছরের থুড়থুড়ে বুড়ি। বিশাল ভরদ্বাজের সাত খুন মাফ ছবিতে প্রিয়াঙ্কাকে কখনো নাসিরউদ্দিন শাহ্র স্ত্রী, কখনো জন এব্রাহামের, কখনো নীল নিতিন মুকেশ আবার কখনো ইরফান খানের স্ত্রী হিসেবে দেখা যাবে। সাকল্যে সাতজনের স্ত্রী হতে হবে তাঁকে; যিনি কিনা তাঁর স্বামীদের হত্যা করতে চান। এটুকু শুনে মনে হচ্ছে, ছবিজুড়ে প্রেম-প্রতারণা, খুনোখুনি আর রক্তারক্তি কাণ্ড দেখতে হবে। ব্যাপার মোটেও তা না। ‘এটি হবে কমেডি ঘরানার একটি ছবি।’ বললেন প্রিয়াঙ্কা চোপড়া। ওয়েবসাইট।