সাতাশিতে নায়ক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাবা যায়, ৮৭ বছর বয়সেও নায়কের ভূমিকায় অভিনয় করা! হ্যাঁ, তা-ই হচ্ছে বলিউডে। বলিউডের চিরসবুজ নায়ক দেবানন্দ এবার ৮৭ বছর বয়সেই ফের নামছেন নায়কের ভূমিকায়। ছবির নাম চার্জশিট। একটি হত্যা রহস্য নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। এ ছবিতে সিবিআই অফিসারের চরিত্রে অভিনয় করছেন তিনি। এখানে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন সমাজবাদী পার্টির সাবেক সাধারণ সম্পাদক অমর সিং। এ ছাড়া অভিনয় করেছেন নবাগত তিন অভিনেতা ও অভিনেত্রী। ছবিটিতে নেপথ্যে গান গেয়েছেন আশা ভোঁশলে, শঙ্কর মহাদেবন, শান ও সুনীতি চৌহানের মতো প্রতিষ্ঠিত শিল্পীরা। আশা ভোঁশলের কণ্ঠে ভেসে আসবে সেই পুরোনো গান ‘দম মারো দম’। দেবানন্দের জন্ম ১৯২৩ সালের ২৬ সেপ্টেম্বর অবিভক্ত পাঞ্জাবের গুরুদাসপুর জেলায়।