প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতের ভোরে সূর্যের আলোয় কুয়াশা ভেদ করে বেরিয়ে আসে পাহাড়। ধীরে ধীরে স্পষ্ট হয় সারি সারি গাছ, তারই ফাঁকে দেখা যায় সর্পিল মেঠোপথ আর পাহাড়ের চূড়ায় আদিবাসীদের ছোট ছোট ঘর। প্লাস্টিক রেক্সিনের ক্যানভাসে কালো রঙের মার্কারে দৃশ্যগুলো এঁকেছেন শিল্পী মনসুর উল করিম। নাম দিয়েছেন ‘বান্দরবানে’। ২৬ মে থেকে এই চিত্রকর্ম দেখানো হচ্ছে চট্টগ্রামের সার্সন রোডের হাটখোলার আর্ট গ্যালারিতে।
দেশের ৩০ জন শিল্পী গিয়েছিলেন বান্দরবানের এক আর্টক্যাম্পে। সেখান থেকে ফিরে ছবিটি এঁকেছেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী মনসুর উল করিম। প্রদর্শনীটি আজই শেষ হচ্ছে। এটি উৎসর্গ করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে।