সাদামাটা জোলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঁধে ঝোলানো ব্যাগ, সাদামাটা বেশে অনিন্দ্যসুন্দরী এক নারী বসে আছেন নৌকায়। অতি সাধারণ, কিন্তু অসামান্য একটি ছবি। চাঁদমুখটার দিকে নজর দিলেই আমূল চমকে উঠতে হয়। এ কে? অ্যাঞ্জেলিনা জোলিই তো! কম্বোডিয়ার একটি হ্রদে নৌকায় বসে তোলা ছবি। সম্প্রতি কম্বোডিয়া সফরে গিয়েছিলেন জোলি। তখন ছবিটি তোলা হয়। এর জন্য বাড়তি কোনো স্টাইল বা ফ্যাশনের দ্বারস্থ হননি এই তারকা। নামকরা একটি ব্র্যান্ডের এক কর্তাব্যক্তি বললেন, ছবিটি মনে ধরেছে খুব। কারণ, লোকে এ অবস্থায় জোলিকে দেখতে অভ্যস্ত নয়। এটা ব্যতিক্রম। ওয়েবসাইট।