সাদাসিধে টম ক্রুজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খ্যাতি মানুষকে অহংকারী করে তোলে। কিন্তু তেমন করে ভাবতে চান না অভিনেতা টম ক্রুজ (৪৭)। নিজের মাঝে কোনো অহংবোধ নেই এবং নিজেকে বিশেষ কিছু মনে করেন না হলিউডের এই অভিনেতা। জীবনে খ্যাতি ও সাফল্য পাওয়ায় নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করেন টপ গান ছবির এই তারকা। তাঁর ভাষ্য, ‘আমি ভাগ্যবানদের একজন। জীবনে অনেক সুযোগ-সুবিধা পেয়েছি। নিজের অহংবোধকে কখনোই বাড়তে দিই না আমি। সব সময় ভাবি, আমি সামান্য একজন অভিনেতা বৈ কিছু না।’ ওয়েবসাইট।