সাদেক বাচ্চু গুরুতর অসুস্থ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিভি ও চলচ্চিত্রের অভিনয়শিল্পী সাদেক বাচ্চু গুরুতর অসুস্থ। হূদেরাগে আক্রান্ত হওয়ায় তাঁকে গত শুক্রবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন হাসপাতালের সিসিইউতে চিৎকাসাধীন। তাঁর স্ত্রী শাহনাজ জাহান গতকাল রোববার দুপুরে বলেন, ‘সাদেক বাচ্চুকে এখন কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস (ভেন্টিলেশন সাপোর্ট) দেওয়া হচ্ছে। চিকিৎসকদের মতে, তাঁর অবস্থা একটু জটিল। সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন।’