সাদ্দামের চরিত্রে ব্যারন কোহেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদ্দাম হোসেনের জীবন নিয়ে ছবি তৈরির কাজে হাত দিয়েছে প্যারামাউন্ট পিকচার্স। বেস্ট সেলার উপন্যাস জাবিবাহ অ্যান্ড দ্য কিং অবলম্বনে তৈরি হবে চলচ্চিত্র দ্য ডিক্টেটর। কিন্তু সাদ্দাম হোসেনের ভূমিকায় অভিনয় করবেন কে? এবার জানা যাচ্ছে সেই অভিনেতার নামও। তিনি ইংরেজ কৌতুকাভিনেতা সাচা ব্যারন কোহেন। তবে শুধু অভিনয় নয়, ছবিটি যৌথভাবে প্রযোজনাও করছেন ব্যারন। ছবিটি পরিচালনা করবেন বোরাট ও ব্রুনো ছবির পরিচালক চার্লস ল্যারি। এই দুই ছবিতে অভিনয় করেই বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন ব্যারন কোহেন। ওয়েবসাইট।