সাধকেরা ফিরেছেন আখড়াবাড়ি থেকে, আজ উৎসব শেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শনিবার শেষ হচ্ছে পাঁচ দিনের লালন উৎসব। তবে আধ্যাত্মিক সাধক বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ি থেকে ভেকধারী বাউলসাধকেরা তাঁদের নিজেদের ঠিকানায় ফিরে গেছেন।লালন সাঁইয়ের ১২২তম তিরোধান দিবস উপলক্ষে ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে গত মঙ্গলবার থেকে পাঁচ দিনের উৎসবের আয়োজন করেছিল কুষ্টিয়ার লালন একাডেমি। গতকাল শুক্রবার ছিল উৎসবের চতুর্থ দিন।গতকাল মূল মঞ্চে লালন একাডেমির শিল্পী ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিল্পীরা গান করেন।